الاثنين، 19 مايو 2025

গাঁয়ের নাম মোক্ষপুর بقلم মোঃহুমায়ূন কবির

গাঁয়ের নাম মোক্ষপুর
              মোঃহুমায়ূন কবির 
                      বাংলাদেশ
                     

শহর থেকে একটু দূর 
গাঁয়ের নাম মোক্ষপুর
পথের ধারে গাছের সারি 
রোদ উকি দেয় মিষ্টি ভারি।
সবুজ কচি ধানের ক্ষেতে
দখিনা বাতাস উঠলো মেতে। 
লাউ কুমড়ো পুঁইয়ের মাচায় 
দোয়েল -শ্যামা হৃদয় নাচায়।
রোদ ঝিকিমিকি ভর দুপুর 
মন পড়ে রয় মোক্ষপুর।
বানার নদীর খেয়া ঘাট
ঘাটের পাশেই খেলার মাঠ।
মাঠ পেরিয়ে সবুজ বন
এক পলকে জুরায় মন।
বক শালিক আর পাখির ঝাঁক 
নদীর পরে নদীর বাঁক। 
বাঁকের পারে কাশিগঞ্জ হাট।
বড় হাটের বড় মাঠ।
নদীর বুকে অনেক চর
চরের পরে জেলের ঘর।
কোথাও কোথাও কাশের বন
হাওয়ায় হাওয়ায় দুলায় মন।
শহর থেকে মোক্ষপুর 
যেতে চাও তো নয়তো দূর। 
সাঝের আকাশ রঙ বাহারি 
খেজুর রসের চড়াও হাড়ি।
সোনা রঙের ছোট্ট গাঁয়
সন্ধ্যা নামে হিমেল বাও।
মোক্ষপুরের শান্ত গ্রামে
জোনাক জ্বলা রাত্রি নামে। 
জোছনা মাখা চাঁদের আলো
দূর করে দেয় সকল কালো।

ليست هناك تعليقات:

إرسال تعليق

مشاركة مميزة

جُرُوح النَّفْس بقلم علاء فتحي همام

جُرُوح النَّفْس /  النَّفْس وإنْ مَسَّها جُرح أو أصَابها فهي تَرْتقي جَواد مُناجاة رَقِيق وعِند إحْكَام المَظالم على ثِيابها   فاجْعَل ...